পিরোজপুরের নেছারাবাদে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে এক সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও এক ব্যবসায়ী মো. নাসির উদ্দিন তালুকদার।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নেছারাবাদ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় নেছারাবাদে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাছির উদ্দিন তালুকদার উল্লেখ করেন, স্থানীয় মো.নিয়াজ মোর্শেদ দেলোয়ার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। এর আগেও আমার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পোল্ট্রি ফিড ও ঠিকাদারী ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন, গত ৭ অক্টোবর দৈনিক ‘আশ্রয় প্রতিদিন’ পত্রিকায় ‘মন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে শহীদ স্মৃতি কলেজের ছাত্রলীগ বাণিজ্য, সাবেক বহিষ্কৃত নেতার নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে নাসির উদ্দিনের ছবি ব্যবহার করা হলেও সংবাদটির বিষয়বস্তুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। উক্ত সংবাদের তার বক্তব্যও নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
নাসির উদ্দিনের দাবি, তাকে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার ছবি ব্যবহার করে ওই সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে দাবি করেন এবং প্রায় এক কোটি টাকার মানহানির মামলা করবেন বলে জানান।
তিনি আরো বলেন, নিউজের বিষয়টি পত্রিকাটির ভারপ্রাপ্ত প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট নওশিন তাবাসসুম নাফিছাকে জানানো হলে তিনি প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে নিয়াজকে পত্রিকাটির প্রতিনিধি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ৮ অক্টোবর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানান। সংবাদ সম্মেলন প্রতিবাদ জানান নাসির উদ্দিন তালুকদার। ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করে ক্ষতি করা হতে পারে এমন আশঙ্কার কথাও করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









