রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাংশায় ব্যানার টাঙিয়ে আ.লীগের অফিস উদ্বোধন

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

পাংশায় ব্যানার টাঙিয়ে আ.লীগের অফিস উদ্বোধন

সম্প্রতি সারাদেশে বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করে আওয়ামীলীগের অফিস উদ্বোধন ঘোষণা শুরু হয়েছে। এবার রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে অফিস উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে পাংশা পৌর শহরের টেম্পুস্ট্যান্ড এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে ব্যানারটি দেখতে পান স্থানীয়রা। তবে ব্যানারটি কে বা কারা কখন লাগিয়েছে তা জানা যায়নি।

দেখা গেছে, কার্যালয়ের বারান্দায় রশি দিয়ে ব্যানারটি টাঙানো হয়েছে। টাঙানো ব্যানারে লেখা রয়েছে, "রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিম পাংশা উপজেলা সহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা। আজ পাংশা উপজেলা আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধন করা হয় মিতুল হাকিমের নির্দেশনায়।"

কার্যালয়ের পাশের এক চা দোকানী বলেন, গতকাল রাতে দোকান বন্ধ করে যখন বাড়ি যাই তখন ব্যানার ছিলো না। আজ সকাল ৭ টার দিকে দোকানে এসে দেখি ব্যানারটি ঝুলছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ গিয়ে ব্যানারটি পায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.