রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে এলাকায় আঁকা হচ্ছে ভাষা আন্দোলনের গ্রাফিতি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

গোপালগঞ্জে এলাকায় আঁকা হচ্ছে ভাষা আন্দোলনের গ্রাফিতি

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জ পৌর শহীদ মিনার এলাকায় আঁকা হচ্ছে আল্পনা। সেই সাথে আঁকা হচ্ছে ভাষা আন্দোলনের গ্রাফিতি। একদল শিক্ষার্থী এ আল্পনা অংকন করছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আল্পনা আর ভাষা আন্দোলনের গ্রাফিতি অংকনের মাধ্যমে নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের ইতিহাস জানতে পারবে বলে মনে করেন স্থানীয়রা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা শহরের পৌরপার্কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের কারো হাতে রং, আবার কারো হাতে তুলি। লাল, নীল, হলুদ, সবুজসহ বিভিন্ন রং দিয়ে শিক্ষার্থীদের চলছে আল্পনা আর ভাষা আন্দোলনের গ্রাফিতি আঁকার কাজ।

আগামীকাল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-শের প্রথম প্রহরে ফুল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাই রং-তুলির আঁচড়ে শহীদ মিনার প্রাঙ্গণে ফুটে উফছে আলপনা আঁকছে, যা দিবসটির আবহকে আরও তাৎপর্যমণ্ডিত করে তুলেছে। পৌরসভা কর্তৃপক্ষের নির্দশেনায় শহীদ মিনার প্রাঙ্গনে আল্পনা আকা হচ্ছে। এতে একদিকে যেমন ভাষা বিজয়ের আনন্দ ফুটে উঠেছে অন্য দিকে, শোকের আবহ সৃষ্টি হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে। এ উপলক্ষে আলোকসজ্জা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবেন বলেও জানা গেছে। ভাষা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষার্থীরা জানায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৌর শহীদ মিনারের সমানের সড়কে আমরা আল্পনা আকছি। এই আল্পনার উপর দিয়ে হেটে সাধারন মানুষ শহীদের শ্রদ্ধা জানাবে। আল্পনা আকঁতে পেরে খু্বই ভালো লাগছে। এর মাধ্যমে আমরা ভাষা শহীদদের সম্পর্কে আরো জানতে পারবো।  

গোপালগঞ্জ শিল্পকলা একাডেমীর অংকণ প্রশিক্ষক আশীষ সরকার, ভাষা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। পৌরসভার নির্দেশনায় গোপালগঞ্জ শিল্পকলা একাডেমীর অংকণ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আল্পনা আর ভাষা আন্দোলনের গ্রাফিতি আকাঁ হচ্ছে। এর মাধ্যমে আমরা ভাষা আন্দোলকে ফুটিয়ে তুলছি। আশা করি নতুন প্রজন্ম ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারবে। 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.