রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুদাসপুরে ৩ বসতবাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুদাসপুরে ৩ বসতবাড়ি পুড়ে ছাই

নাটোরের গুরুদাসপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তনানগর মধ্যপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দস্তনানগর মধ্যপাড়া গ্রামের আমজাদ হোসেন ও তার দুই ছেলে আরিফুল ইসলাম এবং তারিকুল ইসলামের বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিনটি পরিবারের ঘরবাড়ি গ্রাস করে। এতে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, কৃষিপণ্য, আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ভস্মীভূত হয়।

খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার স্টেশন-এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার স্টেশন কর্মকর্তা মো. আতিয়ার রহমান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যদের বেশ বেগ পেতে হলেও অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবারও ঘুরে দাঁড়াতে পারে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.