রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সরকারি সফরে পিরোজপুরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

সরকারি সফরে পিরোজপুরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মত সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে এসেছেন আহম্মদ সোহেল মঞ্জুর। দুই দিনের এই সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। 
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় রাজধানীর গুলশান-২ এলাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রতিমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সার্কিট হাউজ প্রাঙ্গণে উপস্থিত সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় উপজেলা ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি ছারছীনা দরবার শরীফে জুমার নামাজে অংশগ্রহণ করতে নেছারাবাদের উদ্দেশ্যে রওনা দেন।
প্রতিমন্ত্রী জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ০১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। পরে সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি সফরে নিজ জেলায় তার আগমন ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.