রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কোস্টগার্ডের অভিযানে মাদক কারবারি আটক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

কোস্টগার্ডের অভিযানে মাদক কারবারি আটক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত (১৯ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন নবকুমার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৪৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্টগার্ডের অভিযানে মাদক কারবারি আটক।


আটককৃত মাদক কারবারি জিয়াউল হক (৬০), পিতা: মৃত দেলোয়ার হোসেন ভোলা সদর উপজেলা ইলিশা ইউনিয়নের নবকুমার গ্রামের  ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।

‎মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.