ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুনপাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠাকুরগাঁওয়ের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জে.এফ. এগ্রো প্রাঃ লিঃ ও জুয়েল সীড কোম্পানী কর্তৃক বাস্তবায়িত বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেন সংশ্লিষ্ট RSCO ও DSCO মহোদয়। এ সময় তাঁরা মাঠের বীজের সার্বিক অবস্থা, পরিচর্যা ও গুণগত মান পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে আমন মৌসুমে এই মাঠে বিনা ধান-১৭ জাতের ভিত্তি শ্রেণীর বীজ উৎপাদন করা হচ্ছে। প্রদর্শিত ব্যানার সূত্রে জানা যায়, এই স্কিমের নাম বেগুনবাড়ী এবং ব্লক পূর্ব বেগুনবাড়ী। এতে দলনেতা হিসেবে মো. বেলাল এবং তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন মো. আফতাবুজ্জামান পলাশ। ২.০০ হেক্টর জমিতে গত ১৫ জুন বীজ বপন করা হয় এবং ১০ জুলাই চারা রোপণ করা হয়।
এই বীজ উৎপাদন কর্মসূচির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সাভার, ঢাকার জুয়েল সীড কোম্পানী এবং মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান জেলা বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠাকুরগাঁও।
পরিদর্শনকালে উৎপাদিত ধানের শীষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা গেছে। প্রোডাকশনের দায়িত্বে থাকা জুয়েল সীড কোম্পানী জানিয়েছে, কৃষকদের মাঝে মানসম্মত বীজ পৌঁছে দেওয়ার লক্ষ্যে আধুনিক সকল নিয়ম ও পরিচর্যা মেনেই এই বীজ উৎপাদন করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









