লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে আফগানিস্তানকে পাহাড়সম লক্ষ্য দেওয়ার পর চতুর্থ দিনেই জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ। দিনের শেষভাগে সফরকারীদের ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চালকের আসনে টাইগাররা। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে বাকি ৭ উইকেট দ্রুত উপড়ে ফেলে জয় নিশ্চিত করাই এখন লাল-সবুজ প্রতিনিধিদের মূল লক্ষ্য।
আবু ধাবিতে মঙ্গলবার ৩ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করবে আফগানিস্তান।
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট। আফগানদের প্রয়োজন আরও ৩৪৭ রান। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে পুরো একটি দিন।
এক প্রান্ত আগলে রেখে ১২৬ বলে একটি করে ছক্কা ও চারে ৩৫ রানে ব্যাট করছেন সেদিকউল্লাহ আতাল। ২৭ বলে এক ছয় ও দুই চারে ১৯ রানে খেলছেন হাশমাতউল্লাহ শাহিদি।
৩২ রানে ২ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। ৩১ রানে ১ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৭২/৭ ডিক্লে.
আফগানিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৭৯) ৫০ ওভারে ১৩২/৩ (মালিক ২. আতাল ৩৫*, শাহিদউল্লাহ ১৯, রেহমাত ৫১, শাহিদি ১৯*; হাসান ১২-০-৩১-১, ইবাদত ১০-২-৩২-২, মিরাজ ৭-০-৩১-০, তাইজুল ১৫-৪-২৪-০, নাঈম ৬-১-১০-০)


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









