রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক নিহত

মানিকগঞ্জ (সিঙ্গাইর) প্রতিনিধি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ পিএম

মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক নিহত

মানিকগঞ্জ সদর থানার সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে ড্রামট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মো. গিয়াস উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় হেলপার গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি)  জুমার নামাজের পর উপজেলার মিতরা টাওয়ার স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক মো. গিয়াস উদ্দিন জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত হেলপার মাহবুব হোসেন (১৮) বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, সিঙ্গাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। পরে এলাকার লোকজন ছুটে এসে হেলপারকে আহত অবস্থায়  উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও তিনি জানান।

মিলন/মানিকগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.