ঠাকুরগাঁওয়ের জেলা রাণীশংকৈল পৌরসভার মহলবাড়ি এলাকায় একটি ইটভাটার পাশ থেকে যতীশচন্দ্র (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহলবাড়ি এলাকায় আলী ইটভাটার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
নিহত যুবক যতীশচন্দ্র পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন্দ্র চন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই এলাকা দিয়ে চলাচলের সময় পথচারীরা মৃতদেহটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। প্রথমে কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে না পারলেও পরে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং যুবকের পরিচয় শনাক্ত করে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে ওই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









