রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাংশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

পাংশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর সদস্য সচিব অধ্যক্ষ মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন।

আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা উপজেলা মডেল মসজিদ-এর পেশ ইমাম মো. আলীমুজ্জামান।

পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিভাগের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.