বাগেরহাটের শরণখোলায় রাতের অন্ধকারে বিএনপি'র একটি অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে ঘটনা ঘটে। নির্বাচনের দিন থেকে এ পর্যন্ত পরে এক সহিংস ঘটনায় সুন্দরবন সংলগ্ন এই গ্রামটিতে এখন আতংক বিরাজ করছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে শরণখোলা থানা পুলিশ ও বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে হঠাৎ করে বিএনপি অফিসে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের আগেই কার্যালয় টি পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থলে পরিদর্শন করে সাউথখালি ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, বাগেরহাট ৪ (শরণখোলা - মোরেলগঞ্জ) আসনে জামায়াত ইসলামী জয়লাভ করলেও সাউথখালী থেকে ধানের শীষে আমরা সর্বোচ্চ ভোট দিয়েছি।
উপজেলা বিএনপি'র সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন,বিএনপি নেতাকর্মীদের ধৈর্যের সুযোগ নিয়ে নির্বাচনের দিন থেকে আজকে পর্যন্ত সাউথখালী ইউনিয়নে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটছে। একাধিক সংঘর্ষে এখানে এ পর্যন্ত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ।
গত রাতে আগুন দিয়ে যারা বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছে তাদের খুঁজে বের করে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুর রহমান, সাউথখালি ইউনিয়নের সোনাতলায় কিছু অপ্রতিকর ঘটনার কতা স্বীকার করে বিএনপি অফিস পুড়িয়ে দেয়ার ঘটনায় তদন্ত চলছে বলে জানান ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









