রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে বাস চাপায় নারী নিহত, সড়ক অবরোধ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম

গোপালগঞ্জে বাস চাপায় নারী নিহত, সড়ক অবরোধ

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত (৬৫) এক নারী নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ-এর এসআই নৃপেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী রাস্তা পারাপারের সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী সড়কে নেমে আসে এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.