রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতাসহ নিহত ২

ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলারহাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে টোটন বিশ্বাস (২২) ও আরাপপুর গ্রামের দুঃখী মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে শাহরিয়ার রহমান শান্ত (২৫)। নিহত শান্ত পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আরাপপুর থেকে মোটরসাইকেলযোগে শহরের বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিলেন শান্ত ও তার বন্ধু টোটন। পথিমধ্যে তারা কলাহাট এলাকায় পৌঁছানো মাত্রই মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন রাস্তার উপর ছিটকিয়ে পড়ে। তারপর স্থানীয়রা তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত টোটনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে মারা যান টোটন।

ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শান্ত নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত টোটনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছিল। তার অবস্থা সংকটাপন্ন ছিল। ভোরে খবর পাওয়া যায়, ঢাকায় নেওয়ার পথেই তিনি মারা গেছেন।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.