সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সুন্দরবনে দস্যুমুক্ত অভিযান শুরু হবে: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

সুন্দরবনে দস্যুমুক্ত অভিযান শুরু হবে: প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

সুন্দরবনে দস্যুমুক্ত অভিযান শুরু হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এই বনকে ঘিরে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরণের ব্যবস্থা করা হবে। সর্বোপরী সুন্দরবন ও পরিবেশ রক্ষায় আমরা বদ্ধ পরিকর। সুন্দরবনকে বিষমুক্ত করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন তিনি।

এ সময় বাগেরহাট জেলা প্রশাসক চেয়ারম্যান গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.