শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগে এক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি ট্রলারযোগে কয়েকজন ব্যক্তি নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেডে উঠে জোরপূর্বক চাঁদা আদায় করছে। বিষয়টি নজরে আসার পর নড়িয়া থানা পুলিশ রাতভর পদ্মা নদীতে অভিযান চালায়।
অভিযানকালে ট্রলারে অবস্থানরত রাকিব হাওলাদার (২৩) ও আরিফ মল্লিক ওরফে সানজিম (২১) কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূলহোতা সোহাগ বেপারী (৩৮) কে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা নড়িয়া পৌরসভার ঢালীপাড়া, কানারগাঁও ও জাজিরা উপজেলার আমির মল্লিকের কান্দি গ্রামের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে চলাচলরত বাল্কহেড থেকে চাঁদা উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
নড়িয়া থানার তদন্ত কর্মকর্তা সুকান্ত দত্ত বলেন, “আটককৃতদের বিরুদ্ধে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









