বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের ডেঙ্গু কর্নার ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
সোমবার (১৯ অক্টোবর) পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও শৌচাগারের পরিবেশ ঘুরে দেখেন। এ সময় পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি রোগীদেরও নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও সচেতন থাকার আহ্বান জানান।
সংসদ সদস্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মজিদুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. রাশেদুল ইসলাম রনি এবং বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









