নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়। এ ছাড়া ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









