কুষ্টিয়ার মিরপুর উপজেলার আইলচারা ও পোড়াদহকেন্দ্রিক অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন ‘হাসিমুখ ফাউন্ডেশন’-এর উদ্যোগে চার শতাধিক হতদরিদ্র, ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন ও অসচ্ছল মানুষের মধ্যে একবেলার খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, ২০২৫ সালে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠিত হয় ‘হাসিমুখ ফাউন্ডেশন’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রতি মাসে অন্তত এক দিন সুবিধাবঞ্চিত ও অনাহারী মানুষের মধ্যে খাবার বিতরণ করে আসছে।
খাবার বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হোসেন, মিলন খন্দকার, শাজাহান, শহিদুল, দুলাল, শ্রী সুরত ধর, মামুন শেখ ও মিজানুর রহমান।
প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হোসেন বলেন, অনাহারে থাকা মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। গত ১৫ মাস ধরে নিজেদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় এ কার্যক্রম চলছে। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
স্টেশনে থাকা কয়েকজন প্রবীণ ও পথবাসী জানান, অভাব ও ক্ষুধার মধ্যে এমন খাবার পেয়ে তারা স্বস্তি পেয়েছেন। তারা এ উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের সাফল্য কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









