পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার বড়াল ব্রিজ রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল ইসলাম চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের বাসিন্দা। সে মো. আশরাফ ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বড়াল ব্রিজ রেলসেতু এলাকায় ট্রেনের ধাক্কায় সামিউল নিহত হয়। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









