বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে। আগামী ২২ ও ২৩ অক্টোবর বসুন্ধরায় দুই দিনের এই প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ঘোষিত এই ১৪ জনের দলে আছেন জাতীয় দলের কিপার-ব্যাটার জাকের আলী এবং শামীম হোসেন পাটোয়ারি। জাকের আলী ছাড়া এই দলে থাকা অন্য কোনো ক্রিকেটারের টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল থেকে শুধু তাকেই রাখা হয়েছে।
এছাড়া চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ভালো পারফর্ম করা তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারকেও প্রস্তুতি ম্যাচে সুযোগ দিয়েছে বিসিবি। এর মধ্যে এখন পর্যন্ত ৫ ইনিংসে দুই সেঞ্চুরি ও দুই ফিফটি করা ময়মনসিংহের ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলামও আছেন।
প্রস্তুতি ম্যাচটি শুরুতে তিন দিনের হওয়ার কথা থাকলেও পরে ওয়েস্ট ইন্ডিজের চাওয়ায় ম্যাচটি দুই দিনের করা হয়েছে। ২৮ অক্টোবর থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৫ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে সিলেটে।
বিসিবি একাদশ: মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকী, ইফতেখার হোসেন, জাকের আলী, এস এম মেহরব হোসেন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আবদুল হালিম, অনিক দেব বর্মন, ফাহাদ হোসেন, হোসেন ও সান


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









