রাজবাড়ীর পাংশায় স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৯তম জন্মবার্ষিকী ও বিপি দিবস-২০২৬ পালিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস্ পাংশা উপজেলা শাখার আয়োজনে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, ইউনিট লিডার ও কাব সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালীর পূর্বে স্কাউট পতাকা উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল, উপজেলা একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডল, বাংলাদেশ স্কাউটস্ পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদত আলী, উপজেলা স্কাউটস্-এর সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) মো. ফিরোজ হোসেন, উপজেলা স্কাউট লিডার মো. শরিফুল ইসলাম মিন্টু, রাজবাড়ী জেলা কাব লিডার মো. সাইফুল ইসলাম, উপজেলা কাব লিডার অগ্রদূত চক্রবর্ত্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









