রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ছারছীনা দরবার শরীফে জিয়ারত করলেন দুই এমপি, অংশ নিলেন ইফতারে

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

ছারছীনা দরবার শরীফে জিয়ারত করলেন দুই এমপি, অংশ নিলেন ইফতারে

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল পিরোজপুরের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফে মাজার জিয়ারত করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তারা দরবার শরীফে পৌঁছে মাজার জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে দোয়া করা হয়।

জিয়ারত শেষে দুই সংসদ সদস্য দরবার শরীফের পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় ধর্মীয়, সামাজিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরবর্তীতে তারা দরবার শরীফে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। ইফতার মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মাগরিবের নামাজ আদায় শেষে দুই সংসদ সদস্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.