রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জ বাজার পরিদর্শনে ডাঃ কে এম বাবর

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

গোপালগঞ্জ বাজার পরিদর্শনে ডাঃ কে এম বাবর

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জে বাজার পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি জেলা শহরের বড়বাজারের ফলপট্টি, কাঁচাবাজার, চাউলের আড়ত ও মাছের বাজার ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন দোকানে গিয়ে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, “আমরা খুবই সতর্ক রয়েছি। এই সরকারের আমলে গোপালগঞ্জে কোনো সিন্ডিকেটের মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করতে পারবে না। সরকার যেমন সচেতন, স্থানীয় প্রশাসনও তেমনি সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, “রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাড়তি সুবিধা নিতে পারবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অতিরিক্ত মুনাফা গ্রহণ কিংবা সিন্ডিকেট করে ব্যবসা কোনোভাবেই বরদাশত করা হবে না।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক, নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন, কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ভোক্তা অধিকার কর্মকর্তা সৈয়দা তামান্না তাছলিম, সদর থানার ওসি মো. আনিচুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.