গাজীপুরের টঙ্গী ও তুরাগ থানায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৯৯ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও নগদ ১ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে র্যাব-১
এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃরাকিব হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর পুলিশের আওতাধীন টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে সমাজকল্যাণ রোডের একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে ৮১ কেজি গাঁজা ও নগদ ১ লাখ ৮৭ হাজার ৪০০ টাকাসহ দুইজনকে আটক করা হয়। গ্রেফতাররা হলেন— মোসা. লাভলী আক্তার (৩৪) ও ইস্রাফিল (২২)।
একই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টর এলাকায় পৃথক আরেকটি অভিযানে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রমজান শেখ (৩০) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৫৬৫৭) জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, দুই অভিযানে মোট ৯৯ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, নগদ টাকা ও ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃমেহেদী হাসান জানান,আসামীদের কে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









