রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহে পরিচ্ছন্নতা অভিযানে আলী আজম মো. আবু বকর

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

ঝিনাইদহে পরিচ্ছন্নতা অভিযানে আলী আজম মো. আবু বকর

পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে এ পরিচ্ছন্নতা অভিযান চালান তিনি।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং হাসপাতালের সংকট ও সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। পরে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে আধুনিক ডাস্টবিন ও পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত সরঞ্জাম বিতরণ করেন তিনি।

আলী আজম মো. আবুবকর বলেন, ‘আমাদের ঝিনাইদহে সবচেয়ে বেশি সমস্যা দুর্নীতি এবং চাঁদাবাজি। তাই এগুলোর বিরুদ্ধেই আমরা সবচেয়ে বেশি কথা বলেছি। এসবের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা হয়েছে এবং আমরা সফলও হচ্ছি। আমরা সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করবো না। সকল জায়গায় পর্যায়ক্রমে আমরা চাঁদা বন্ধ করে দেবো। সকলস্তরেই স্বচ্ছতা আনার পরিকল্পনা আমাদের আছে। সেটা আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি।’

সুজন/ঝিনাইদহ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.