সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জনগণের চাওয়া-পাওয়া পূরণই সরকারের একমাত্র লক্ষ্য: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

জনগণের চাওয়া-পাওয়া পূরণই সরকারের একমাত্র লক্ষ্য: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো মানুষের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করা। তাই জনগণের সকল চাওয়া-পাওয়া পূরণ করাই হবে সরকারের একমাত্র লক্ষ্য।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার আয়োজনে গৌরনদী-আগৈলঝাড়া এলাকার ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। তাই জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। রাজনীতি কোনো ব্যক্তিগত পেশা বা লাভের মাধ্যম হতে পারে না।’

তিনি আরো বলেন, ‘দায়িত্ববোধ, ধৈর্য, দেশপ্রেম ও জনগণের প্রতি আস্থা ছাড়া অন্য কোনো বিষয়ের সঙ্গে আপস করা যাবে না।’

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার একটি জনবান্ধব সরকার হিসেবে কাজ করছে। কেউ সরকারি দলের পরিচয়ে সাধারণ মানুষের ক্ষতির কারণ হলে তা কঠোরভাবে দেখা হবে।’

গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহতকরণে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকে হতে হবে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল। সরকারি প্রচারণার হাতিয়ার হিসেবে নয় বরং দেশের অভ্যন্তরীণ বাস্তবতা ও জনগণের কথা জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে গণমাধ্যমকে কাজ করতে হবে।’

তিনি জানান, মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও জীবন সুরক্ষায় সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

এ সময় অনুষ্ঠানে গৌরনদী-আগৈলঝাড়া এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদল ও শ্রমিক দলের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আদনান/বরিশাল/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.