রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রায়পুরে পিকআপের ধাক্কায় শিশু নিহত

লক্ষ্মীপুর ‎(রায়পুর) প্রতিনিধি

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম

রায়পুরে পিকআপের ধাক্কায় শিশু নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপের ধাক্কায় সাইমন হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১নং ইউনিয়নের চর আবাবিল এলাকার ২নং ওয়ার্ডের আসকল সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমন হোসেন একই এলাকার জামাল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশের রাস্তায় গেলে পিকআপে ধাক্কায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাকিব/রায়পুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.