বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সেপটিক ট্যাংক থেকে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধা (গোবিন্দগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম

আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম

সেপটিক ট্যাংক থেকে কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে নুরমা বেগম (১৬) নামে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া চৌধুরীপাড়া থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরমা বেগম ওই এলাকার নজরুল ইসলাম চৌধুরীর মেয়ে। সে তালতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নূরমা বেগমকে একা বাড়িতে রেখে নজরুল ইসলাম ও তার স্ত্রী জমিতে যায়। বাড়িতে ফিরে মেয়েকে কোথাও দেখতে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুজি শুরু করেন৷ এক পর্যায়ে ঘরের ভিতর কৃষি কাজে ব্যবহৃত রক্তমাখা নিড়ানীর পাচুন এবং টিউবওয়েলের পাড়ে রক্তমাখা বটি দেখতে পায়। পরে প্রতিবেশী হযরত আলীর টয়লেটের সেফটিক ট্যাংকের মধ্যে নুরমার মরদেহ দেখতে পেয়ে গোবিন্দগঞ্জ থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, ফাঁকা বাড়িতে নুরমাকে গলা কেটে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নুর/গোবিন্দগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.