নওগাঁর আত্রাইয়ে গ্রাম পুলিশের কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সরকার কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলার ৬৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করেন।
এ সময় উপজেলার আটটি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর মনিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সম্রাট হোসেন।
বাইসাইকেল বিতরণের ফলে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









