রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নান্দাইলে সিএনজি চালক হত্যা, দুর্গাপুরে র‍্যাবের অভিযানে আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ এএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ এএম

নান্দাইলে সিএনজি চালক হত্যা, দুর্গাপুরে র‍্যাবের অভিযানে আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইল এ চাঞ্চল্যকর সিএনজি চালক আবুল কালাম (৪০) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আল আমিন (৩৫) অবশেষে গ্রেপ্তার হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র‍্যাব-১৪) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় ময়মনসিংহ র‍্যাব-১৪-এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দিবাগত রাত ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ও মামলা সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম পেশায় একজন সিএনজি চালক ছিলেন। নিজ বাড়িতে প্রবেশের রাস্তা না থাকায় প্রতিদিন তিনি প্রতিবেশী আল আমিনদের উঠানে সিএনজিটি রাখতেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্তরা।
গত ২৬ জানুয়ারি দুপুর আনুমানিক ৩টার দিকে নান্দাইল চৌরাস্তা বাজার সিএনজি স্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে আল আমিনের বাড়ির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েকজন তার পথরোধ করে। অভিযোগ রয়েছে, আল আমিনসহ এজাহারভুক্ত আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন ২৭ জানুয়ারি নিহতের বড় ভাই মো. ফারুক মিয়া বাদী হয়ে নান্দাইল থানা এ হত্যা মামলা (মামলা নং-২৪) দায়ের করেন। মামলা রুজুর পর থেকে র‍্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে।

অবশেষে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আল আমিনের অবস্থান নিশ্চিত হয়ে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নান্দাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

একটি উঠানে সিএনজি রাখাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ যে এমন নির্মম পরিণতি ডেকে আনবে, তা কল্পনাও করেননি স্থানীয়রা। এখন তাদের প্রত্যাশা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, আর ন্যায়বিচারের মাধ্যমে শান্তি ফিরুক একটি শোকাহত পরিবারের।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.