পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফল পৌরশহরে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ এবং পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাজাহান হাওলাদার।
কর্মসূচিতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









