পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে দুমকি থানা ব্রিজ এলাকা থেকে র্যালিটি বের হয়। উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু।
এতে বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল ও সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালি ও সমাবেশ ঘিরে তাঁদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









