নওগাঁর মান্দায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার প্রসাদপুর কোর্ট মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি মান্দার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জামায়াতে ইসলামী, মান্দা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক লগি-বৈঠা দিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সংঘটিত হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









