টাঙ্গাইলের মির্জাপুরে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উপজোলার মহেড়া রেলস্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়।
টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশন ইনচার্জ রেজাউল করীম এ বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন।
এ ব্যাপারে মির্জাপুর মহেড়া রেলস্টেশন ইনচার্জ রাকিবুল হাসান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে উত্তরবঙ্গের নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মির্জাপুরের মহেড়া রেলস্টেশনে পৌঁছলে ট্রেনটির পেছনের দুইটি কোচ (বগি) লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত হওয়া ট্রেনটির ২ টি কোচ উদ্ধার কাজ চালিয়ে আলাদা করা হয়। পরে লাইনচ্যুত হওয়ায় ২ টি বগি রেখে ট্রেনটি নীলফামারী চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
তিনি আরও জানান, লাইনচ্যুত ট্রেনটি ২টি বগি রেখে যাত্রা শুরু করলেও ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সকল ট্রেন চলাচল স্বাভাবিক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেননা ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ফলে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রেললাইনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়। রেললাইন মেরামত ও দুইটি বগি অপসারণে রেলকর্মীরা কাজ করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









