জোমেল ওয়ারিক্যানের পাঁচ উইকেটের সৌজন্যে প্রথম ইনিংসে বাংলাদেশকে তিনশ রানের নিচে থামিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
লাঞ্চের একটু আগে ৯৭.৩ ওভারে ২৭২ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। স্বাগতিকরা এক সেশনে হারিয়েছে শেষ ৭ উইকেট।
৩ উইকটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ প্রথম সেশনের দ্বিতীয় ঘণ্টায় নামা ধস ঠেকাতে পারেনি। তারা শেষ ৫ উইকেট হারায় কেবল ১৯ রানে।
এক প্রান্তে ৮৮ বলে চার চারে ৩৪ রানে অপরাজিত থেকে যান লিটন দাস।
পরপর দুই বলে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন ওয়ারিক্যান।
অফ স্টাম্পের বাইরের বল টার্নের আশায় খেলেন তাইজুল। সোজা যাওয়া ডেলিভারি ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে আমির জাঙ্গুর গ্লাভসে।
তাইজুল ৪ বলে করেন ১ রান।
পরের বলে এলবিডব্লিউ হয়ে যান শরিফুল ইসলাম। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন তিনি। তাতে কাজ হয়নি।
গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান শরিফুল।
৫৩ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার ওয়ারিক্যান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২১৩/৩) ৯৭.৪ ওভারে ২৭৭ (সাদমান ১০৫, হৃদয় ৪২, লিটন ৩৪*, মিরাজ ১৫, নাঈম ৫, হাসান ৬, তাইজুল ১, শরিফুল ০; সিলস ১৩-৪-২৯-১, জোসেফ ১৫-৩-৪১-২, চেইস ১৩-১-৫৩-০, গ্রেভস ১০-৪-৩০-০, বিশপ ২৩-২-৬১-২, ওয়ারিক্যান ২৩.৪-৩-৫৩-৫)


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









