রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন শওকত হোসেন সরকার

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম

গাজীপুর সিটি কর্পোরেশনের  প্রশাসক হলেন শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) প্রশাসক হিসেবে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
একই প্রজ্ঞাপনে গাজীপুর ছাড়াও ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা,সিলেট ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসন নিয়োগ করা হয়। 

স্থানীয় সরকার বিভাগের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, 'স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

জানা গেছে, সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবা কার্যক্রম গতিশীল করতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এ নিয়োগকে ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন প্রশাসকের নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রমে গতি ফিরে আসবে।

উল্লেখ্য, শওকত হোসেন সরকার দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.