বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ছেলের মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে বাবার মৃত্যু

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

ছেলের মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে বাবার মৃত্যু

যশোরে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে মারা গেছেন বাবা। রোববার (২২ ফেব্রুয়ারি) চৌগাছায় উপজেলার নিমতলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নিমতলা গালিব তেল পাম্পের সামনে আলমসাধু (স্থানীয় স্যালো মেশিন চালিত যানবাহন) চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন চালক ওবায়দুল ইসলাম। এসময় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সেখানে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তবে দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই এলাকায় রটে যায় যে ওবায়দুল মারা গেছেন।

ওবায়দুল চৌগাছা উপজেলার ফুলসারা নিমতলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় আলমসাধু গাড়ির চালক ছিলেন।

এদিকে ছেলের মৃত্যুর এই ভুল সংবাদ শুনে ওবায়দুলের পিতা রবিউল ইসলাম প্রচণ্ড মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন। স্বজনদের দাবি, মৃত্যু সংবাদ শোনার পর তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে জানা যায় ওবায়দুল জীবিত আছেন, কিন্তু ততক্ষণে না ফেরার দেশে চলে গেছেন তার বাবা।

হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.