সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় এক সফল অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার (২২ফেব্রুয়ারি) রাত সারে ১০টার দিকে যমুনা সেতুর পশ্চিম পার টোল প্লাজা এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব।সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে র্যাব -১২ সদস্যরা ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির হলো . দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাতিকুড়া গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে,ইসমাইল হোসেন (৩১)
র্যাব -১২ অধিনায়ক(ভারপাপ্ত) মেজর মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইন ও জব্দকৃত ট্রাক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









