ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদক সেবীদের মাদক সেবনে বাঁধা দেওয়ায় পানের বরজে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে ক্ষতিগ্রস্থ্য কৃষক আবদুল হক ভুইয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের কৃষক আবদুল হক ভুইয়া তার জমিতে পান চাষ করেন। সেই পানের বরজের মধ্যে ঢুকে মাদক সেবীদের নিয়ে প্রায়ই নেশা করে পার্শ্ববর্তী পাটিখালঘাটা গ্রামের মাদক সেবী সুজন আকন। বাঁধা দিলে এতে ক্ষিপ্ত হয় সুজন ও অন্য মাদক সেবীরা। গত শুক্রবার রাতে কৃষক আবদুল হক ভুইয়ার পানের বরজে আগুন দেয় সুজন ও তার লোকজন।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









