রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গুরুদাসপুরে বিএডিসি’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

গুরুদাসপুরে বিএডিসি’র দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন এ কর্মসূচি উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুর ১ টার দিকে অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব মো. আব্দুল আজিজ। সভাপতিত্বে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে.এম. রাফিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান রাসেল এবং পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএডিসির সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান।
বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, সাশ্রয়ী সেচ ব্যবস্থাপনা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। জানানো হয়, মোট ৩০টি ব্যাচে পর্যায়ক্রমে ১ হাজার ২০০ জন কৃষককে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.