রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মানুষের আমানত রক্ষাই আমাদের লক্ষ্য: শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

মানুষের আমানত রক্ষাই আমাদের লক্ষ্য: শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী–২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা ভোটে জেতার জন্য নির্বাচন করিনি; নির্বাচন করেছি মানুষের আমানতদারি রক্ষা ও ইজ্জত-সম্মান সমুন্নত রাখার জন্য। জনগণের এই দায়িত্ব জীবন বাজি রেখেই পালন করবো।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত ‘মহিলা দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে মা-বোনদের ত্যাগ ও অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মাসুদ বলেন, ‘আমাদের শক্তি ছিল মানুষের দোয়া ও আল্লাহর দয়া। মা-বোনেরা আমাদের জন্য দোয়া করেছেন, অনেকে রোজা রেখেছেন। এমনকি অনেকেই তাদের শেষ সম্বল গহনা পর্যন্ত নির্বাচনি কাজে সহায়তার জন্য দিয়েছেন এবং নানা নির্যাতন সহ্য করেছেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ধানের শীষ প্রতীকের প্রার্থীর বাড়ির দরজার কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়ে ভোট প্রদান করা হয়েছে। অথচ আমাদের কেন্দ্রগুলোতে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পিনপতন নীরবতা বিরাজ করেছে।’

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা নিতে নয়, দিতে এসেছি। সরকারি প্লট নেব না, ট্যাক্সবিহীন গাড়িও নেব না। জনগণের সেবক হিসেবে যে সম্মাননা পাব, তা মা-বোনদের মাঝেই বিলিয়ে দিতে চাই।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনটি বিষয়ে গুরুত্বারোপ করেন—ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, দোয়া করা এবং প্রয়োজনে সংশোধন করে দেওয়া।

সমাবেশের শেষাংশে তিনি মহিলা বিভাগের ইউনিট ও ওয়ার্ড পর্যায়ের কার্যক্রম আরও সক্রিয় করার আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কারও ঢাল হিসেবে ব্যবহার হবেন না। প্রকৃত সত্য তুলে ধরবেন—তা যদি আমার বিপক্ষেও যায় এবং আমার সংশোধনের কারণ হয়, তবুও।’

উপজেলা জামায়াতে আমির মা. মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালক আতিকুল রহমান নজরুল, পটুয়াখালী জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা জাহান মনি, বাউফল উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি হেনারা বেগম প্রমুখ।

রুবেল/বাউফল/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.