দিনাজপুরের বিরামপুরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার প্রায় একমাস পর প্রধান অভিযুক্ত মেজো ভাই স্কুল শিক্ষক এটিএম শামসুজ্জামানকে এসআরবি ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আটক করে করেছেন। সোমবার দিবাগত রাতে আটকের পর মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানাযায়, বিরামপুর পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে আবাদি জমিতে ময়লা ফেলা নিয়ে কথা কাটাকাটির মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ও মেজো ভাইসহ সঙ্গীরা মিলে ছোট ভাই মুকুল হোসেনকে (৪০) পিটিয়ে হত্যা করে। এঘটনার পরদিন গত ০৬ অক্টোবর বিরামপুর থানায় মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষনিক একজনকে আটক করে এবং অন্য অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।
মামলার প্রধান অভিযুক্ত নিহতের মেজো ভাই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কৃষ্টচাঁদপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে এটিএম শামসুজ্জামান আত্মগোপনে ছিলেন। দিনাজপুর এসআরবি-১৩ ও পুলিশ বিষেশ অভিযান চালিয়ে দিনাজপুরের দশমাইল এলাকা থেকে সোমবার দিবাগত রাতে তাকে আটক করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মুকুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত এটিএম শামসুজ্জামানকে মঙ্গলবার (৩ নভেম্বর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









