রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরীয়তপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

শরীয়তপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

শরীয়তপুর সদর উপজেলার চরডোমসার এলাকায় অবস্থিত ‘মেসার্স মেঘনা ব্রিক্স’ নামক একটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) জেলা প্রশাসন, শরীয়তপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১)(খ) ধারা অনুযায়ী ইটভাটাটিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, শরীয়তপুর সক্রিয় ভূমিকা পালন করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.