রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাংশায় নির্বাচনের দামামা, ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীর অনুসারীরা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

পাংশায় নির্বাচনের দামামা, ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীর অনুসারীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে স্থানীয় সরকার নির্বাচন। দেশের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে অনুসারীরা নিজেদের পছন্দের ব্যক্তিদের প্রার্থী হিসেবে দেখতে চেয়ে পোস্ট দিচ্ছেন। এ থেকে পিছিয়ে নেই রাজবাড়ীর পাংশাও।

পাংশা উপজেলা ও পৌর এলাকায় ইতোমধ্যে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। প্রতিদিনই স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি সংবলিত পোস্ট ছড়িয়ে পড়ছে ফেসবুকে। সমর্থকরা নিজ নিজ অবস্থান থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম সামনে আনছেন।

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা কলেজের সাবেক ভিপি ও জিএস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে তাদেরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন অনেকেই।

পাংশা পৌরসভার মেয়র পদেও চলছে জোর আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন।

এছাড়া মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাংশা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আজিজ সরদারের পরিবার। স্থানীয় অনেকেই এ পরিবার থেকে একজনকে প্রার্থী হিসেবে দেখতে চান বলে জানা গেছে।
পরিবারের সম্ভাব্য সদস্যদের মধ্যে রয়েছেন—মরহুম আব্দুল আজিজ সরদারের সহোদর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার, জ্যেষ্ঠ পুত্র ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিম সরদার, কনিষ্ঠ পুত্র পৌর কৃষকদলের আহ্বায়ক এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হলেও এখন পর্যন্ত তাদের কারও পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া হয়নি। দলীয় মনোনয়ন ও নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই মূল প্রার্থী স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

সব মিলিয়ে পাংশায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আগাম আলোচনা শুরু হলেও নির্বাচনী আবহাওয়া তৈরি হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করেন দলের নীতি নির্ধারকরা।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.