পটুয়াখালী দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিতোষ সাধু (৩৫) নামে এক যুবকের নিহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন সানকিপুর এলাকায় সাধু বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরিতোষ সাধু ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধু বাড়ির মনোরঞ্জন সদর দ্বিতীয় পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিতোষ সাধু ইলেকট্রিক মটর দিয়ে তার ঘরের পূর্ব পাশের পুকুরে মাছ ধরার জন্য মোটর ঠিক করার সময় অসাবধানতাবসত বিদ্যুতিক শট খায় পরে ঘরের লোকজনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. রানা জানান, পরিতোষ সাধুকের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মৃতদেহ থানায় আনা হয়েছে, পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









