রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাহাড় কাটায় বিপিসিকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম

পাহাড় কাটায় বিপিসিকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীর জামাল খান এলাকায় জয়পাহাড় আবাসিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) মালিকানাধীন জায়গায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অধিদপ্তরের মহানগর কার্যালয়ে শুনানি শেষে এই আদেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান গণমাধ্যমকে বলেন, পরিদর্শন রিপোর্ট অনুযায়ী তফসিলভুক্ত উক্ত জায়গায় পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। পরিদর্শনে দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রন্থ ৮ ফুট, উচ্চতা ৮ ফুট সর্বমোট আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট দৃশ্যমান পাহাড় কাটার সত্যতা প্রাথমিকভাবে প্রমান হয়েছে। 

তিনি আরো বলেন, সার্বিক বিবেচনায় পাহাড় কাটার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ সংশোধিত (২০১০) এর ৬ (খ) ধারার অপরাধের জন্য ধারা-৭ এর পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসম্যান্ট করা হয়েছে। সংশ্লিষ্ট ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটায় ৯ লাখ ৬০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয় (প্রতি ঘনফুট ১০০ টাকা হারে)। সেইসঙ্গে স্থানটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাসহ অনুমোদন ব্যতিত কোনো ধরনের দৃশ্যমান পাহাড় বা টিলা কাটা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে সরেজমিন পরিদর্শন প্রতিবেদন, বিবাদীর লিখিত বক্তব্য এবং দালীলিক প্রমাণাদি পর্যালোচনা করা হয় বলে সূত্র জানায়।

পরিবেশ অধিদফতরে শুনানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন এবং এলডিএ মো. শিহাব উদ্দিন হাজির ছিলেন। প্রসিকিউশনের পক্ষে চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান এবং সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক হাজির উপস্থিত ছিলেন। 

জাহাঙ্গীর/চট্টগ্রাম/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.