ফরিদপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১০ পৃথক অভিযানে প্রায় ৫ লক্ষ টাকা মুল্যমানের ৩৯ লিটার বিদেশী মদ ও ৮৩ ক্যান বিয়ারসহ মাদক চক্রের তিন যুবক আটক হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের এক প্রেস নোটের মাধ্যমে সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
এসআরবি-১০ এর তথ্য মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে জেলা শহরের টেপাখোলা কালীবাড়ি মন্দির এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০লিটার বিদেশী মদ ও ৪৮ টি বিয়ার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৯৩ হাজার। এসময় শোভন কুমার সাহা কৃষ্ণ (২৯) কে আটক করা হয়। আটক কৃষ্ণ দক্ষিন টেপাখোলা এলাকার নিতাই কুমার সাহার ছেলে।
একই রাত পৌনে ৪টার দিকে অপর একটি অভিযানে শহরতলীর মামুদপুরে অভিযান চালিয়ে ৩৫ ক্যান বিয়ারসহ শোভন হাসান পারভেজ(২৮) নামের একজন কে আটক করে এসআরবি-১০। আটক শোভন মামুদপুর গ্রামের আঃ রাজ্জাক এর ছেলে। উদ্ধার হওয়া বিয়ারের বাজার মুল্য আনুমানিক ৩৫ হাজার টাকা।
এছাড়াও শনিবার ভোর পৌনে ৬টার দিকে পৃথক অভিযানে শহরের অম্বিকাপুরের চরগিয়ান্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ লিটার বিদেশী মদসহ মাদক চক্রের সদস্য আশিক শেখ(২৬) নামের এক যুবক কে আটক করা হয়। আটক আশিক ওই গ্রামের সেকেন ছেলে। জব্দকৃত বিদেশী মদের আনুমানিক বাজার মুল্য ১ লাখ ৯০ হাজার টাকা।
এসআরবি-১০ এর ওই কর্মকর্তা আরো জানান, মাদক বিরোধী তিনটি পৃথক অভিযানে মাদক চক্রের তিন যুবক কে শনিবার বিকেলে উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









