রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে শারীরিক নির্যাতন চালিয়ে নবধুকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম

গোপালগঞ্জে শারীরিক নির্যাতন চালিয়ে নবধুকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক নির্যাতন চালিয়ে ও বিষ খাইয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামের এক নবধুকে হত্যার উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।

নিহতের বাবা জাহাঙ্গীর খান জানান, আমার মেয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নীর সাথে একই গ্রামের জাফর খানের ছেলে আরিফ উল্লাহ খানের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। ১৫দিন আগে ওই ছেলে আমার মেয়ের সাথে দেখা করতে আসলে গ্রামের লোকজন ধরে তাদের বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে আমার মেয়েকে আর শশুরবাড়ী নেয়নি। গত রবিবার আমার মেয়ে নিজের ইচ্ছায় গিয়ে তার শশুড়বাড়ীতে উঠলে পরদিন সোমবার সকালে বাড়ীতে এসে আমাকে বলে আমার নামে দুই বিঘার একটি জমি লিখে দিতে বলেছে শশুরবাড়ীর লোকজন। এরপর আমার মেয়ে আবারো শশুরবাড়ী চলে যায়। মঙ্গলবার সকালে আমার মেয়েকে বিষ খাওয়া অবস্থায় আমাদের বাড়ীর সামনের রাস্তায় ফেলে যায় স্বামীসহ শশুরবাড়ীর লোকজন। পরে আমার ছেলে খবর দিলে আমরা প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ-২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে শারীরিক নিয্যাতন করে ও বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আইয়ুব আলী বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে কোন অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের ময়নাতদন্ত করা হচ্ছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.