ফরিদপুরে গভীররাতে বাস স্ট্যান্ডে দাড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুনে চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে শহরের গোয়ালচামোট বাস স্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসের চালক নিহত কালাচান(৫৫) জেলার মকসুদপুর উপজেলার দিকনগর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বাস স্ট্যান্ডে রাস্তার পাশে পার্কিং করা কিশোর তন্ময় নামের লোকাল লোকাল বাসে হঠাৎ আগুন এর ঘটনা ঘটে। এ সময় চালক বাসের ভিতরে ঘুমিয়ে ছিলেন। নিজেও আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন জানান, গতকাল গভীর নতুন বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটে। এসময় বাসের চালক ভিতরে ঘুমিয়ে ছিল। চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের ধোয়ার কারণে চালকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলে তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









